আশুগঞ্জে জাতীয় পার্টি জেপির মনোনয়ন প্রত্যাশীর মতবিনিময়

ব্রাহ্মণবাড়িয়া-২(সরাইল-আশুগঞ্জ) আসনে জাতীয় পার্টি জেপি থেকে মনোয়ন প্রত্যাশী জেপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলহাজ্ব জামিলুল হক বকুল লস্কর আশুগঞ্জ উপজেলায় গনসংযোগ ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। 
 
শুক্রবার সকালে উপজেলার বিভিন্ন এলাকা গণসংযোগ শেষে আশুগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। 
 
আশুগঞ্জ প্রেসক্লাবের নাসির আহম্মেদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রেসক্লাবের সভাপতি সেলিম পারভেজ, সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম সাচ্চু, দৈনিক সমকাল প্রতিনিধি অধ্যাপক আনোয়ার হোসেনসহ স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 
 
এ সময় জাতীয় পর্টির জেপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলহাজ্ব জামিলুল হক বকুল এর সাথে যুব সংহতির কেন্দ্রীয় কমিটির সদস্য নুর আলম মোল্লা, জেপি নেতা মুরাদ মান্টার, ইয়াছিন মেম্বার, মসুন ভুইয়া ও মাওলানা আবু আক্কাছ হায়দারসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
 
 
ইত্তেফাক/ইউবি