পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানায় সোহেল নামের এক যুবককে কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেছে সন্ত্রাসীরা। তিনি আতাইকুলার মধুপুর গ্রামের হেলালের ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে সোহেল পরিবারের সাথে খাবার শেষে নিজ ঘরে ঘুমিয়ে পড়ে। সকালে তার স্ত্রী উঠে স্বামীকে বিছানায় না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকে। পরে বাড়ির পাশে নিহত অবস্থায় লাশের সন্ধান মেলে। সংবাদ পেয়ে আতাইকুলা থানা পুলিশ শুক্রবার সকালে লাশ উদ্ধার করে।
সোহেল ১ বছর পূর্বে পাবনার আটঘোরিয়ার নিয়ামতপুর থেকে মধুপুর এসে বসত করতে শুরু করে। তিনি তিন মাস পূর্বে পাবনার সাদোল্লাপুরের নন্দনপুরে বিয়ে করে।
ইত্তেফাক/ইউবি