ব্রেক্সিট ইস্যুতে আরেক ব্রিটিশ মন্ত্রীর পদত্যাগ

ব্রেক্সিট ইস্যুতে গতকাল (শুক্রবার) পদত্যাগ করেছেন আরেক ব্রিটিশ মন্ত্রী জো জনসন।তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে সরকারের পরিবহনমন্ত্রী ছিলেন। খবর বিবিসির।
 
বিবিসির প্রতিবেদনে বলা হয়, ব্রেক্সিট ইস্যুতে মতবিরোধের জেরে পদত্যাগ করেছেন জনসন।
 
টুইটারে নিজের পদত্যাগের কথা জানিয়ে দেন জনসন। তিনি টুইটারে বলেন, গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি আমি সরকার থেকে পদত্যাগ করছি।
 
তিনি আরো জানান, ব্রিটিশ প্রধানমন্ত্রী কয়েক সপ্তাহের মধ্যে ব্রেক্সিটের যে ইস্যুটি তুলতে যাচ্ছেন তাতে সায় দিবেন না জনসন। এজন্য তিনি দ্বিতীয় বারের মত আরেকটি গণভোটের জন্য প্রচারণা চালাবেন।  
 
ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে ব্রেক্সিট নিয়ে বড় ধরণের ভুল করতে যাচ্ছেন বলে অভিযোগ জনসনের।
 
ইত্তেফাক/এসআর