গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় চেক জালিয়াতি মামলায় আজিবর দাড়িয়া (৫৫) নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
গত শুক্রবার রাতে কোটালীপাড়া থানা পুলিশ মাঝবাড়ি গ্রামের নিজ বাড়ি থেকে আজিবর দাড়িয়াকে গ্রেফতার করে শনিবার সকালে জেল হাজতে প্রেরণ করেছে। আজিবর দাড়িয়া উপজেলার মাঝবাড়ি গ্রামের মৃত ধোনাউল্লাহ দাড়িয়ার ছেলে।
কোটালীপাড়া থানার ওসি মোহাম্মদ কামরুল ফারুক বলেন, চেক জালিয়াতি মামলায় আজিবর দাড়িয়াকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া তিনি নানা অপকর্মের সঙ্গে জড়িত।
ইত্তেফাক/ইউবি