জয়পুরহাট ভ্রাম্যমান আদালতে ১৩ মাদক সেবনকারীর সাজা

মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালত শনিবার সকালে ১৩ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদণ্ড প্রদান করেছেন।
 
র‌্যাব সূত্র জানায়, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট বি এম আরিফ উজ জামান ভ্রাম্যমান আদালতটি পরিচালনা করেন। র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যদের সহযোগিতায় জেলা শহরের চিনিকল এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। অভিযানে মাদকদ্রব্য সেবন ও সংরক্ষনের অপরাধে ১৩ জনকে সাজা দেওয়া হয়।
 
সাজাপ্রাপ্ত মাদকসেবীরা হলো, হাফিজার রহমান (৪০) দুই মাস, পল্লব হোসেন শহীদ (৪০) ও শাজাহান (৩৫) এক মাস করে, হাসান হোসেন (১৮) পনের দিন বিনাশ্রম সাজা প্রদান করা হয়। এছাড়া রাইসুল হক (৪৩), রতন কুমার (৪২), নেফাউর রহমান নিশাত (১৫) ও শাহাদত হোসেন শিহাবকে (১৭) ৪ হাজার টাকা করে এবং মাসুকুর রহমান (২৩), কাবুল হোসেন (৪৮), আনিসুল হক (৩০), টিপু সুলতান (২৩) ও শামীম রেজা (২৮) কে ৪ হাজার ৫শ টাকা করে জরিমানা করে ভ্রমাম্যান আদালত।
 
গ্রেফতারকৃত আসামিদের নিকট থেকে উদ্ধারকৃত মাদক দ্রব্য ও মাদক সেবনের সরঞ্জামাদি স্থানীয় জনসাধারণের সামনে ধ্বংস করা হয়েছে এবং সাজা প্রাপ্তদের জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো: আবু খায়ের।
 
ইত্তেফাক/নূহু