সাপাহারে সড়ক দুর্ঘটনায় ২ নারী নিহত

নওগাঁ জেলার সাপাহার উপজেলায় ভটভটি ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন নারী নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার গরুহাটি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
 
নিহতরা হলেন- ভাগপারুল গ্রামের হারেজ আলীর স্ত্রী কিনার (৫০) ও আনোয়ারুল ইসলামের স্ত্রী মনোয়ারা বেগম (৩৫)।
 
জানা গেছে, শনিবার দুপুরে কিনার ও মনোয়ারা রোগী দেখার জন্য উপজেলার আলী নগর গ্রামে আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন। পথে ভটভটি ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হলে তারা গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।
 
এ বিষয়ে সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল আলম শাহ সাংবাদিকদের জানান, পুলিশ ঘটনাস্থল গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশের হেফাজতে নিয়েছে। তাদের স্বজনরা আসলে লাশ হস্তান্তর করা হবে।
 
ইত্তেফাক/বিএএফ