রাজাপুরে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঝালকাঠির রাজাপুরে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৮। শুক্রবার বিকালে রাজাপুর উপজেলার গালুয়া দুর্গাপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। শনিবার সকালে তাদের ঝালকাঠি আদালতে প্রেরণ করা হয়েছে।
 
গ্রেফতারকৃতরা হল- পার্শ্ববর্তী উপজেলার পৈকখালী এলাকার মৃত মো. তৈয়বুর রহমানের ছেলে মো. হোসাইন মিয়া (২৪) ও মো. নুরুল বকসু হাওলাদারের ছেলে মো. হাফিজুর রহমান (২৩)।
 
র‌্যাব জানায়, গালুয়া দুর্গাপুর এলাকা থেকে গ্রেপ্তারের পর তাদের দেহ তল্লাশি করে ৮ পিস ইয়াব উদ্ধার করা হয়। পরে বরিশাল র‌্যাব-৮ বাদী হয়ে শুক্রবার রাতে রাজাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শনিবার সকালে ঝালকাঠি আদালতে প্রেরণ করা হয়েছে।
 
প্রসঙ্গত, শুক্রবার বিকালে ওয়ারেন্ট ভুক্ত পালতক আসামি মো. ফারুক মৃধাকে (৪৫) গ্রেফতার করে রাজাপুর থানা পুলিশ। ফারুক উপজেলার বারবাকপুর গ্রামের মৃত হাসেম মৃধার ছেলে। ফারুক মৃধার নামে ঢাকায় ডাকাতি মামলা রয়েছে।
 
ইত্তেফাক/বিএএফ