রাঙ্গামাটি শহরে যৌথবাহিনীর অভিযানে পিস্তলসহ যুবক আটক

রাঙ্গামাটি শহরে যৌথবাহিনীর অভিযানে পিস্তল ও গুলিসহ আনন্দ সুদন চাকমা ওরফে বিজয় চাকমা নামে এক যুবককে আটক করেছে। শহরের পুরাতন পুলিশ লাইন এলাকা থেকে তাকে আটক করা হয়। শনিবার দুপুরে রাঙ্গামাটি সদর জোনের সেনা সদস্য ও কোতয়ালী পুলিশের যৌথ একটি দল গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে আটক করে। 
 
তার কাছ থেকে একটি পিস্তল, ৪ রাউন্ড গুলি ও মোবাইল ফোনসহ বেস কিছু সামগ্রী উদ্ধার করা হয়। এ ব্যাপারে কোতয়ালী থানায় মামলা দায়ের হয়েছে।
 
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আনন্দ সুদন চাকমা এলাকায় বিশৃংখলা সৃষ্টি ও আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনার মামলার আসামি। এছাড়া তার বিরুদ্ধে স্থানীয় একটি আঞ্চলিক দলের হয়ে চাঁদা আদায়ের অভিযোগ আছে।
 
উল্লেখ্য, আনন্দ সুদন চাকমা জেএসএস মূলদলের প্রশিক্ষণপ্রাপ্ত সশস্ত্র ও সক্রিয় একজন কর্মী। সে জেএসএস মূলদলের রাঙ্গামাটি জেলা চিফ কালেক্টর জ্ঞান শংকরের অত্যন্ত ঘনিষ্ট হিসেবে কাজ করে থাকে। বর্ণিত যৌথ অভিযানে ১ টি পিস্তল, ও  রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আনন্দ সুদন চাকমা, রাঙ্গাপানিতে বিশৃঙ্খলা সৃষ্টি এবং নিরাপত্তা বাহিনীর নিকট হতে আসামি ছিনিয়ে নেওয়া পার্টির একজন আসামি।
 
ইত্তেফাক/নূহু