ঝিকরগাছার সাবেক চেয়ারম্যান ও জামায়াত নেতা আটক

নাশকতার অভিযোগে যশোরে ঝিকরগাছা উপজেলার নাভারণ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জামায়াত নেতা জিয়াউল হককে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে তাকে উপজেলার করিম আলী এলাকা থেকে আটক করা হয়।
 
আটক জিয়াউল হক উপজেলার গুণনগর গ্রামের আজিজুল গোলাদারের ছেলে। তিনি জামায়াতের উপজেলা পর্যায়ের একজন নীতিনির্ধারক নেতা।
 
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ আবদুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে জানান, জিয়াউল হকের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।
 
ইত্তেফাক/জেডএইচ