চীনের কাছ থেকে শিখবো: ইমরান খান

পাকিস্তানের ভঙ্গুর অর্থনীতিকে চাঙ্গা করতে চীনকে অনুসরণ করবে বলে জানিয়েছে পাকিস্তান সরকার। পাক প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, চীনের কাছ থেকে শিখবো আমরা। খবর এনডিটিভির। 
 
ইমরান খান বলেন, গত তিন দশকে চীন ৭০০ মিলিয়ন লোকের দারিদ্র্য কমিয়েছে। যেটি সত্যি অভূতপূর্ব কৃতিত্ব। তা থেকে আমরা শিখতে চাই।
 
চলতি মাসে চীন সফরে করেন পাক প্রধানমন্ত্রী। উদ্দেশ্য নিজ দেশের অর্থনীতির চাকা ঊর্ধ্বমুখি করতে ও দেশের দারিদ্র্য সীমার হার কমাতে পরামর্শ ও সাহায্য পেতে।   
 
লাহোরে গতকাল শনিবার সাংবাদিকদের তিনি বলেন, পাকিস্তানের ইতিহাসে সরকার প্রথমবারের মডেল প্যাকেজ চালু করতে যাচ্ছে। সেটা হচ্ছে দেশের দারিদ্র্য সীমা শুন্যের কোঠায় নামাতে।  
 
পাকিস্তানের অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী, দেশটির মোট জনসংখ্যার ২৪ শতাংশ মানুষ দারিদ্রা সীমার নিচে বসবাস করে। সমীক্ষায় আরো বলা হয়, দারিদ্র্য ও বেকারত্ব দেশটির প্রকট সমস্যা হয়ে দাঁড়িয়েছে।  
 
ইত্তেফাক/এসআর