গঙ্গাচড়ায় ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

গঙ্গাচড়ায় ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাতনামা এক ডাকাত নিহত হয়েছে। রবিবার রাতে উপজেলার বেতগাড়ী ইউনিয়নের সাতআনি শেরপুর এলাকায় ঘটনাটি ঘটে। 
 
থানা পুলিশ সূত্রে জানা গেছে, একদল ডাকাত ওই এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে যান। সেখানে গেলে ডাকাতরা ধান ক্ষেতে লুকিয়ে পড়ে। এ সময় ডাকাত দল গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি ছুড়ে। এ অবস্থায় অজ্ঞাতনামা এক ডাকাত আহত হয়। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে। এ সময় তাদের কাছ থেকে একটি দেশি বন্দুক, রামদা ও ছোড়া উদ্ধার করে থানা পুলিশ। 
 
গঙ্গাচড়া মডেল থানা অফিসার ইনচার্জ মসিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ডাকাতির প্রস্তুতিকালে গুলি বিনিময়ে তার মৃত্যু হয়। 
 
ইত্তেফাক/এমআই