শুধু বনে নয়, ফাগুনের আগুন ছড়িয়ে গেছে মনে মনেও। দীর্ঘ অতিমারিতে প্রিয়জনের সান্নিধ্যে থাকার স্বস্তি আর প্রকৃতির কোলে ফিরে যাওয়ার উচ্ছাসের আকাঙ্খায় ফাল্গুনের রঙ ও চলতিধারার ডিজাইনে সাজিয়ে সম্পূর্ণ নতুন একটি সংগ্রহ নিয়ে এসেছে দেশের অন্যতম ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড লা রিভ। যার শিরোনাম দেয়া হয়েছে এক্সোটিক ফাল্গুন কালেকশন, ফাগুন লেগেছে বনে বনে।
লা রিভের প্রধান নির্বাহী পরিচালক মন্নুজান নার্গিস বলেন, শুধুই উজ্জ্বল রঙের বন্যা নয়। ফাল্গুনের এই কালেকশনে আমরা ছড়িয়ে দিতে চাই উচ্ছাসের বার্তা। তাই মোটিফ ও ডিজাইনের ডিটেইলসে মন চনমন করে ওঠা উৎসবের আমেজ রাখা হয়েছে। শুধু পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস নয়, যেকোন আয়োজনে, ভ্রমণে, এমনকী অফিসে পরার মতো ডিজাইন এই কালেকশনের বিশেষ বৈশিষ্ট্য।
নাগরিক প্রকৃতির অণুপ্রেরণায় প্যাস্টোরাল ফ্যান্টাসি, শ্যাডো বোটানি, মার্বেল স্ট্রাকচার, সিমেট্রিক ও ডিজিটাল ডাই-ইফেক্ট প্রিন্টের নজরকাড়া কাজ থাকছে এবারের এক্সোটিক ফাল্গুন কালেকশনে। ক্লাসিক পেইন্টের অণুপ্রেরণায় লা রিভও নিয়ে এসেছে মোজাইক আর্টের আদলে তৈরি কিছু বিশেষ মোটিফ— যা নারী-পুরুষ সবাইকেই মুগ্ধ করবে। মন্নুজান নার্গিস আরও যোগ করে বলেন, ভবিষ্যতেও ট্রেন্ড ও টাইমলেস মোটিফের এই যুগলবন্দী অব্যহত থাকবে। কালার প্যালেটে স্কাই ও ডাস্ট ব্লু, টিল, ল্যাভেন্ডার, লুসিড, মেরুন, অরেঞ্জ, রেড, মস গ্রিন, বেইজ, ব্রাউন, ডাস্টি পিংক ও ডাই-শেডের সমন্বয় (হারমোনি) দেখা যাবে। পুরো কালেকশনে কটন, রেমি কটন, টুইল, ভিসকোস, লিনেন, ফেইলি, ক্রেপ সিল্ক, নিট, মসলিন ও জর্জেটের ব্যবহার লক্ষনীয়।
উইমেনজ কালেকশন
বিশ্বফ্যাশনের সাথে তাল মিলিয়ে মিডলেংথ টিউনিকের সম্ভার এসেছে লা রিভের এক্সোটিক ফাল্গুন ভ্যালেন্টাইন কালেকশনে। নিখুঁত বক্স ও রিভার্স প্লিট, স্মক, ট্যাসেল, লেয়ার, ফ্রিল, ওয়াইড-কাট হেম ও পাইপিংয়ের অনুষঙ্গ টিউনিকগুলোতে বিশেষ মাত্রা যোগ করেছে। কাফতান ও কিমোনো নেকলাইনের মাধ্যমে প্রাচ্য ও পাশ্চাত্যের মেলবন্ধন করা হয়েছে। শারারা, স্কার্ট ও ওয়াইড লেগ পালাজ্জোসহ সালোয়ার কামিজ সেট, সিঙ্গেল কামিজ, শার্ট, টপস, কারুকাজ করা মসলিন ও সুতিশাড়ি থাকছে। লা রিভের জাম্পস্যুট সেগমেন্টে যোগ হয়েছে নতুন কিছু স্টাইল। বাটারফ্লাই বা প্রজাপতি মোটিফ হাইলাইট করে টিউনিক, কামিজ ও জাম্পস্যুটের একটি বিশেষ ক্যাপসুল ডিজাইন করেছে লা রিভ।
মেনজ কালেকশন
পাঞ্জাবি ছাড়া বাঙালি পুরুষের ফাল্গুন-ভ্যালেন্টাইন অসম্পূর্ণ। ফাল্গুন কালেকশনে পুরুষের জন্য সমগ্র বসন্তজুড়ে পরা যাবে এমন পাঞ্জাবি ডিজাইন করেছে লা রিভ। নাগরিক সংস্কৃতির সাথে মেলে এমন ফ্লোরাল প্রিন্ট এবারের বিশেষ বৈশিষ্ট্য। থাকছে ক্ল্যাসিক কাবলি পাঞ্জাবির স্টাইল। প্রিন্ট, কারচুপি ও এম্ব্রয়ডারি করা এই পাঞ্জাবিগুলোর জন্য কটন, টুইল, জ্যাকার্ড ও ভিসকোস কাপড় ব্যবহার করা হয়েছে।
ক্যাজুয়াল শার্টের জন্য প্যাস্টোরাল ফ্যান্টাসি প্রিন্ট নিয়ে কাজ করেছে লা রিভ। এই প্রিন্টের প্রধান বৈশিষ্ট্য হলো- অফিসেও এই প্রিন্টের মোটিফ ও রঙগুলো দেখতে দারুণ লাগে। নতুন টিশার্ট, হেনলি টিশার্টের রঙ ও মোটিফেও থাকছে ফাল্গুনের ছোঁয়া।
কিডস কালেকশন
শুধু প্রিন্ট নয়, প্যাটার্নও এবারের কিডস ওয়্যারের অন্যতম প্রধান বৈশিষ্ট্য। কিডগার্ল কালেকশনে সফট স্কার্টের হেম দেওয়া ফ্রক, প্রিজমের মতো বর্ণিল টপ, পার্টি সেট, টিউনিক, সালোয়ার কামিজ, ঘাগরা-চোলি থাকছে। ছেলে শিশুদের জন্য আছে ক্যাজুয়াল শার্ট, পাঞ্জাবি, টিশার্ট, পোলো, হেনলি টিশার্টের কালেকশন। লাউঞ্জ ওয়্যারের আরাম দিতে ডিজাইন করা হয়েছে নিট ও উভেন প্যান্টস, পালাজ্জো ও স্কার্ট।
লাইফস্টাইল কালেকশন
পোশাকের সাথে ম্যাচ করা মাস্ক ও জুতার কালেকশন পাওয়া যাচ্ছে লা রিভে। সাথে নিত্য পরার ফ্যাশন অনুষঙ্গ যেমন ইনার ওয়্যার, বেল্ট, ওয়ালেট ও টুপি রাখা হয়েছে। অ্যাক্সেসরিজ কালেকশনে হাতের চুড়ি, চুলের ব্যান্ড, আংটি ও নেকলেস থাকছে নারীদের জন্য। লা রিভ হোম কালেকশনে থাকছে নতুন ভাস, কুশন কভার, বেডশিট, টেবিল-কোস্টার ও পর্দা। দেশজুড়ে লা রিভের সব শোরুমে পাওয়া যাচ্ছে এক্সোটিক ফাল্গুন কালেকশন। আর ঘরে বসে কিনতে ব্রাউজ করুন www.lerevecraze.com। ভিজিট করুন facebook/lerevecraze।