সিরাজগঞ্জে দুর্বৃত্তদের গুলিতে যুবদলের আহবায়ক নিহত

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রান্ধুনীবাড়িতে দুর্বৃত্তদের গুলিতে আলী আকবর নামে একজন নিহত হয়েছে। সে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়ন যুবদলের আহবায়ক। বেলকুচি থানার ওসি (তদন্ত )আসলাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। 

ওসি (তদন্ত )আসলাম হোসেন জানান, বুধবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যার পরে বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের রান্ধুনীবাড়ী বাজারের একটি দোকানে অবস্থান করছিলেন আলী আকবর। তখন দুর্বৃত্তরা তাকে লক্ষ করে গুলি করে চলে যায়। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে আটটার দিকে সে মারা যায়। এ ঘটনায় এলাকাজুড়ে চরম আতঙ্ক বিরাজ করছে। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে পুলিশ। ঘটনা তদন্তে গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে।