আইপিএলের পরই পিএসএল: ভন

ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট পাকিস্তান সুপার লিগের (পিএসএল) জনপ্রিয়তা দিনকে দিন বাড়ছে। সেটিরই যেন স্বীকৃতি দিলেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন। তিনি বলেছেন, পিএসএল বিশ্বের দ্বিতীয় সেরা ক্রিকেট লিগ।

তবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকেই (আইপিএল) বিশ্বের সেরা লিগ বলে স্বীকৃতি দিয়েছেন এই কিংবদন্তী। এই মুহূর্তে পিএসএলের সপ্তম আসর চলছে।

এক টুইট বার্তায় টুর্নামেন্টটি নিয়ে নিজের মুগ্ধতা প্রকাশ করে মাইকেল ভন বলেন, ‘পিএসএল এখন বিশ্বের দ্বিতীয় সেরা টুর্নামেন্ট। এটি আইপিএলের থেকে পিছিয়ে নেই, ক্রিকেটীয় মানও দুর্দান্ত।’