জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের নতুন ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান খন্দকার।
বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, '৪ ফেব্রুয়ারি ২০২২ খ্রিস্টাব্দ তারিখ হতে পরবর্তী দুই বছরের জন্য লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।'
ডিন হিসেবে দায়িত্ব পাওয়ার পর অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান খন্দকার উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক এবং ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের বিদায়ী ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলামসহ বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ উপস্থিত ছিলেন।