পিচ্ছিল সড়কে ঝুঁকিপূর্ণ চলাচল

সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ‘খাড়াই’নামক স্থান থেকে শান্তিগঞ্জ উপজেলামুখী দুই কিলোমিটার এলাকা মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। শুক্রবার সারাদিন গুড়িগুড়ি বৃষ্টিতে ওই এলাকায় বেশ কয়েকটি ছোট ছোট দুর্ঘটনা ঘটেছে।  

এলাকাবাসী জানান, মাটি আনা-নেওয়ার সময় ট্রাক থেকে মাটি রাস্তায় পড়ে যায়। গুড়িগুড়ি বৃষ্টিতে খাড়াই নামক স্থান থেকে শান্তিগঞ্জ উপজেলামুখী দুই কিলোমিটার এলাকায় সড়কে পিচ্ছিল হয়। পিচ্ছিল পথে চলতে গিয়ে একাধিক মোটরসাইকেল ও অটোরিকশার দুর্ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন যাত্রী  আহত হন। 

কাদা মাটিতে পিচ্ছিল সড়ক।

তারা আরও জানান, এই আঠালো মাটি পাকা সড়কে এমনভাবে ‘পেস্ট’ হয়েছে যে এগুলো অপসারণ না করলে সহজে সড়ক থেকে সরবে না। ফলে যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।