আবারো প্রেম করছেন বলিউড স্টার হৃত্বিক রোশন! সম্প্রতি হৃতিক রোশনের সঙ্গে দেখা গেছে অভিনেত্রী সাবা আজাদকে। আর এ নিয়েই এখন বলিউড পাড়ায় গুঞ্জন ও জল্পনা চলছে চুটিয়ে প্রেম করছেন তারা। আলোচনাটা শুরু হয়েছে হৃতিক ও সাবাকে একসঙ্গে মুম্বাইয়ে একটি রেস্তোরাঁয় দেখা যাওয়ার পর।
সেই আলোচনার পাল্লায় জোর হাওয়া লাগিয়েছেন সাবার সাবেক প্রেমিক ইমাদ শাহ। এ নিয়ে এখনো মুখ খোলেননি হৃত্বিক-সাবা। তবে ভারতীয় গণমাধ্যমগুলো তাদের কাছে বিষয়টির সত্যতা জানতে চাইলে দু’জন দু-ধরনের আচরণ করেছেন। তাতে সবাই ধারণা করছেন সত্যিই প্রেম করছেন তারা।
তবে তাদের কাছের একটি সূত্র দাবি করেছে, সাবা-হূতিক প্রেম করছেন না। তারা সেই রেস্তোরাঁয় গিয়েছিলেন কাজ নিয়ে আলোচনা করতে।
উল্লেখ্য, এক সময় ইমাদের সঙ্গে সম্পর্ক ছিল সাবা আজাদের। তবে সেই সম্পর্ক হয়নি স্থায়ী। অন্যদিকে সুজান খানের সঙ্গে বিয়ে বিচ্ছেদের পর একাই রয়েছেন হৃতিক। এখন দেখার বিষয় এই জল্পনা-কল্পনার অবসান কোথায় গিয়ে শেষ হয়!