ত্বকের অবাঞ্ছিত লোম দূর করার সহজ উপায় 

রূপচর্চা নিয়ে অনেকেই নানা কাঠখড় পুড়িয়ে থাকেন। নানা প্রসাধনীতে নিজেকে সাজিয়ে তুলতে করেন নানা আয়োজন। কিন্তু বাঁধ সাধে ত্বকের অবাঞ্ছিত লোম। ত্বকে লোম থাকার ফলে মেকআপ করলে ত্বকে বাজে দেখায়। শুধু তাই নয় যতই রূপচর্চা করুননা কেন আপনার সৌন্দর্যের পথে বাঁধা হয়ে দাঁড়াতে পারে ত্বকের এই অবাঞ্ছিত লোম। চলুন তবে জেনে নেই কিকরে ঘরে বসেই ত্বকের অবাঞ্ছিত লোম দূর করবেন: 

অনেকেই ঘরে রেজার ব্যবহার করে থাকেন ত্বকের লোম দূর করতে। এছাড়াও বাজারে অনেক ধরনের ক্রিম পাওয়া যায়। যা ত্বকের লোম দূর করতে সাহায্য করে। কিন্তু এতে ত্বক পুড়ে যাওয়া ছাড়াও ত্বকে জ্বালাপোড়া অনুভূতি হতে পারে। এছাড়াও পার্লারে গিয়ে লোম দূর করতে চাইলে গুনতে হয় বেশ টাকা। তাই খরচ ছাড়াই ঘরে করে ফেলুন অল্প কিছু উপাদান দিয়ে লোম দূর।  

  • ২ চা চামচ লেবুর রস, ১ চা চামচ চিনি, ১ চা চামচ পানি মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। এবার এটি ১৫-২০ মিনিট এর জন্য মুখে রেখে নরমাল পানি দিয়ে ধুয়ে নিন।
  • পরিমাণমত পাকা পেঁপে ও আধা চা চামচ হলুদ গুঁড়া এক সাথে ভালো করে মিশিয়ে প্যাক তৈরি করে নিন। এবার মুখে ২০ মিনিট এর জন্য রেখে পানি দিয়ে ধুয়ে নিন।
  • ১ চা চামচ বেসন, আধা চা চামচ হলুদ গুঁড়া, ২ চা চামচ গোলাপজল মিশিয়ে পেস্ট তৈরি করে মুখে ব্যবহার করুন। কিছুক্ষণ পর পানি দিয়ে ধুয়ে নিন । 

প্রতিবার ফেইসপ্যাক ধুয়ে নেওয়ার পর অবশ্যই ভালো কোনো ময়েশ্চারাইজার ত্বকে ব্যবহার করুন। সপ্তাহে ২/৩ দিন এই পদ্ধতি গুলো মেনে চললে আস্তে ধীরে দূর হবে ত্বকের অতিরিক্ত অবাঞ্ছিত  লোম।