দুধ বা দুগ্ধকে বলা হয় আদর্শ খাদ্য। কেউ কেউ দুধ তরল বলে একে পানীয় হিসেবে বিবেচনা করেন। দুধের মধ্যে সব ধরনের খাদ্য উপাদান বিদ্যমান যেমন-আমিষ, শর্করা, চর্বি এবং খনিজলবণসহ সব ধরনের মাইক্রোনিউট্রিয়েন্টস। যেমন—ভিটামিন, সোডিয়াম, পটাসিয়াম ও অন্যান্য খনিজ পদার্থ ইত্যাদি।
যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডসহ বিভিন্ন দেশে ৪ লাখ লোকের ওপর গবেষণা চালিয়ে দেখা গেছে-লো ফ্যাট মিল্ক বা ডেইরি মিল্ক হৃদরোগ, উচ্চরক্তচাপ এবং এলডিএল ও এইচডিএল কোলেস্টেরল হ্রাস করে। তবে ফ্লেভার্ড মিল্ক এবং ফুলক্রিম সিল্ক বা পূর্ণননীযুক্ত দুধ অথবা দুদ্ধজাতসামগ্রী হার্টের জন্য ক্ষতিকর। তবে দুধ ও দুগ্ধজাত খাবার আহারে শরীরে অতিরিক্ত চর্বি জমতে পারে এবং আপনি মুটিয়ে যেতে পারেন। এটাও মনে রাখতে হবে।
তবে লো ফ্যাট মিল্ক বা ফ্যাট ফ্রি মিল্ক, চিজ হার্টের জন্য ভালো। বাটার, ঘি এবং ফুলক্রিম মিল্ক দিয়ে তৈরি খাবার হার্টের জন্য অত্যন্ত ক্ষতিকর। তাই দুধ খাওয়ার আগে অবশ্যই বিবেচনা করবেন হার্ট ও অন্যান্য হৃদরোগের ঝুঁকি থাকলে পূর্ণননীযুক্ত দুধ সম্পূর্ণ পরিহার করতে হবে।
লেখক: চুলপড়া, অ্যালার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ