শোকের আলাদা রঙ হয় না: শাহরুখ 

শাহরুখ ও তার ম্যানেজারের প্রার্থনারত ছবিটি ভাইরাল হয় নেট দুনিয়ায়। সেই ছবিটি নিয়ে শাহরুখ জানালেন, নিজেদের মায়ের জন্য প্রার্থনায় দাঁড়িয়েছিলাম। কারণ আমরা আমাদের মাকে হারিয়েছি। এ পৃথিবীতে শোকের কোনো আলাদা রঙ নেই।’

লতা মঙ্গেশকরকে শেষ শ্রদ্ধা জানানোর আয়োজন ছিলো মুম্বাইয়ের শিবাজি পার্কে। লতা মঙ্গেশকরের শেষকৃত্যে বিনোদন দুনিয়া থেকে রাজনৈতিক দুনিয়ার ব্যক্তিত্বরা সব মিলেমিশে একাকার।

শেষ শ্রদ্ধা জানাতে যেমন পৌঁছে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তেমনি উপস্থিত হয়েছিলেন শচীন-শাহরুখরাও।

এদিন বিকেলের দিকে প্রিয় শিল্পীকে শ্রদ্ধা জানাতে উপস্থিত হন শাহরুখ। সঙ্গে ছিলেন তার ম্যানেজার পূজা। লতার মরদেহে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান শাহরুখ। এরপর লতার সামনে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে তিনি প্রার্থনা করেন মুসলিম রীতিতে, আর তার ম্যানেজার পূজা প্রার্থনা করেন হিন্দুরীতিতে! আর এই মুহূর্তটি ধরা পড়ে স্থিরচিত্রে।

মুহূর্তে ছবিটি ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ায়। অসংখ্য মানুষ সেই ছবিটি শেয়ার করে ‘বহুত্ববাদের মিলনতীর্থ’ বলে আখ্যা দিয়েছেন।