জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক নিউটন হাওলাদারের পিএইচডি গবেষণার উপর উচ্চতর গবেষণামূলক উন্মুক্ত সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের সেমিনার কক্ষে এ সেমিনারটি অনুষ্ঠিত হয়।
'দেশের উপকূলীয় অঞ্চলের বিভিন্ন দুর্যোগের কারণ, দুর্যোগ ব্যবস্থাপনা এবং দুর্যোগ প্রশমন অবস্থার বিকাশ' ছিলো এই গবেষণার মূল প্রতিপাদ্য।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক মোহাম্মদ আব্দুল কাদের সেমিনারে সভাপতিত্ব করেন। এসময় উপস্থিত ছিলেন লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান খন্দকার, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মো. আশরাফল-উল-আলম ও বিভাগের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।