বেক্সিমকো ফার্মায় সরাসরি সাক্ষাৎকারে চাকরি

বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি এনার্জেটিক কর্মী খুঁজছে। আগ্রহীরা সরাসরি সাক্ষাতের মাধ্যমে আবেদন করতে পারবেন।

পদের নাম: মেডিকেল প্রমোশন অফিসার।

পদের সংখ্যা: নির্ধারিত না।

আবেদন যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস। তবে এসএসসি পর্যায়ে বিজ্ঞান বিভাগ থাকতে হবে।

এসএসসি, এইচএসসি পর্যায়ে নুন্যতম জিপিএ ২.৫০ থাকতে হবে। গ্রাজুয়েশন পর্যায়ে তৃতীয় গ্রহণযোগ্য নয়।

বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগ দক্ষ হতে হবে। প্রার্থীদের বাংলাদেশের যেকোনো স্হানে ভ্রমণে আগ্রহ থাকতে হবে।

বিজ্ঞপ্তি অনুসারে প্রার্থীর বয়স ৩২ বছরের মধ্যে হতে হবে।

আবেদন যেভাবে: আগ্রহীদের সিভি ও ছবিসহ উপস্হিত হতে হবে বেক্সিমকো ফার্মা সেলস অ্যান্ড ট্রেনিং সেন্টার, ৬২ গাউসুল আজম এভিনিউ, সেক্টর ১৩, উত্তরা-১২৩০- এই ঠিকানায়।

সাক্ষাতের সময়: ১২ ফেব্রুয়ারি, ২০২২ (সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত)

বেতন ও সুযোগ সুবিধা: বেতন আলোচনা সাপেক্ষে। প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।