গ্রামীণ ব্যাংকের নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আবদুর রহিম খাঁন দায়িত্ব গ্রহণ করেছেন।
সম্প্রতি অনুষ্ঠিত গ্রামীণ ব্যাংক পরিচালনা পর্ষদের ১২৭তম সভায় সর্বসম্মতিক্রমে তাকে পদোন্নতি দেওয়া হয়। এর পূর্বে তিনি এ প্রতিষ্ঠানের মানবসম্পদ এবং সেবা ব্যবস্থাপনায় ডিএমডি হিসেবে কর্মরত ছিলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিএসএস (সম্মান) ও এমএসএস ডিগ্রি অর্জন শেষে ১৯৮৭ সালে গ্রামীণ ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে তিনি যোগদান করেন।