আজকাল শরীরের বাড়তি ওজন একটি বিরাট স্বাস্থ্য সমস্যা। বাড়তি ওজন বা ওবেসিটি থেকে হৃদরোগ, উচ্চরক্তচাপ, ডায়াবেটিস, স্বাভাবিক জীবনযাত্রার সমস্যা, শারীরিক নানা জটিলতা, এমনকি সেক্সচুয়াল সমস্যা, নারীদের সন্তান ধারনে সমস্যা পর্যন্ত হতে পারে।
তবে এখন নারীরা শরীর ফিট রাখার জন্য, স্লিম হওয়ার জন্য ওজন কমানোর ওষুধ সেবন এবং ক্র্যাশ ডায়েটিং করেন। এতে শরীরের নানবিধ ক্ষতি হয়। রক্তশূন্যতা, দৃষ্টি শক্তি হ্রাস, অবসাদ, শারীরিক দুর্বলতা ইত্যাদি অন্যতম। তবে ওষুধ সেবনের মাধ্যমে শরীরের ওজন কমালে মেয়েদের সবচেয়ে বেশি যে সমস্যাটি হয় তা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে ব্রেস্টফ্যাট ক্ষতিগ্রস্ত হয়। তাই কোনো অবস্থাতে ওজন কমানোর জন্য ওষুধ সেবন, গ্রিন টি বা গ্রিন চা পান করা উচিত না।
একজন সুস্থ মানুষের দৈনিক ২ হাজার ৫০০ থেকে ৩ হাজার কিলোক্যালরি খাদ্যশক্তি প্রয়োজন। আর যারা ক্র্যাশ ডায়েটিং করেন তারা দিনে ১ হাজার থেকে ১ হাজার২০০ ক্যালরির বেশি গ্রহণ করেন না। তাই শরীরের ওজন কমাতে হলে ক্ষতিকর ওষুধ সেবন নয়, ব্যালান্স ডায়েট এবং দৈনিক অন্তত ১ ঘণ্টা ঘাম ঝরানো ব্যায়াম করা উচিত।
লেখক: চুলপড়া, অ্যালার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষ