ভালোবাসায় শঙ্কা আছে, আছে ভয়, না পাওয়ার তীব্র অনিশ্চিয়তা। প্রেমে পড়লে অনেকেই মনের কথা বলতে পারেন না, দ্বিধা করেন নিজের অনুভূতি প্রকাশ করতে। কি করে বলবেন হৃদয়ের কথা, জেনে নিন।
- দুজনে যদি দুজনকে ভালোবেসে থাকেন, তাহলে সেটা বলে ফেলাই ভালো। না বলে দেওয়ার আশঙ্কাতে অনেক ছেলেমেয়ে চুপ করে অপেক্ষা করেন কখন অপর প্রান্ত থেকে সাড়া মেলবে। তাই শ্রদ্ধা ও সততার সঙ্গে হৃদয়ের কথা প্রকাশ করাই মানসিক পরিপক্বতার পরিচায়ক।
- নিজের মতো করে থাকতে চেষ্টা করুন। অতিরিক্ত উত্তেজনার বশে এমন কিছু করে বসবেন না যা সমস্যা তৈরি করতে পারে। তাই নিজেকে ঠিক নিজের মতো করেই পেশ করুন। বাড়তি কিছু নয়, সততার সঙ্গে হৃদয়ের কথা বলুন।
- সিনেমাতে হাঁটু ভেঙে বসে অসংখ্য তরুণকে প্রোপোজ করতে দেখেছেন। আপনিও সে ভাবে ট্রাই করতে পারেন। মূলত এই কায়দায় ভালোবাসার কথা বললে প্রেমিকাকে সম্মান জানানো যায়। তার সামনে ঝুঁকে প্রেম নিবেদনের মাধ্যমেই দেওয়া হয় সেই বার্তা।
- প্রথম দিনে যেখানে দেখা হয়েছিল মনের মানুষের সঙ্গে, ঠিক সে স্থানে নিয়ে যেতে পারেন। সেখানেই বলতে পারেন মনের কথা।
- আধুনিক জীবনে অনেকেই ডিনারে গিয়ে প্রেমের কথা বলেন। সে রকম ইচ্ছে থাকলে পছন্দের মানুষটিকে সঙ্গে নিয়ে চলে যান ডিনারে। তারপর দ্বিধা না করে বলে ফেলুন মনের কথা।
- আজকাল লং ড্রাইভ গিয়েও অনেকে মনের কথা ব্যক্ত করেন। যদি আপনার গাড়ী থাকে তাহলে এমনটা ট্রাই করতেই পারেন।
- ফেসবুক, হোয়াটসঅ্যাপের যুগে চিঠি লেখার প্রচলন শেষ হয়েছে অনেক দিন হলো। আপনি চাইলে কিন্তু গুছিয়ে লেখতে পারেন প্রেমপত্র। কিংবা ই-মেইল করতে পারেন। দিতে পারেন ১০৮টি নীল পদ্ম বা ১০০টি লাল গোলাপ। তারপর বলতে পারেন ভালোবাসি।