অপো নতুন ফ্লাগশিপ স্টোর উদ্বোধন করেছে। এক ছাতার নিচে সব ধরনের সার্ভিসিং ও সেলস সলিউশন দিতে রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ স্থান গুলশান প্রগতি স্মরণির বাড্ডা লিংক রোডে এ স্টোর খোলা হয়।
অপো জানায়, অপো ভক্তদের ওয়ান-স্টপ সেবা দিতে গত ১১ ফেব্রুয়ারি ফ্লাগশিপ স্টোর চালু করে তারা। এ সময় অপোর ব্যবস্থাপনা পরিচালক ড্রামন ইয়াংসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ফ্লাগশিপ স্টোরে একসঙ্গে স্মার্টফোন ক্রয় ও সব ধরনের সার্ভিসিং পাওয়া যাবে। গ্রাহকের কষ্ট লাঘবে সেখানে বিক্রয়োত্তর সেবাসহ সব সমাধান মিলবে। আর স্টোর উদ্বোধন উপলক্ষে গ্রাহকদের জন্য আকর্ষণীয় অফার দেওয়া হচ্ছে। এছাড়া গিফট ও ক্যাশব্যাক জেতার সুযোগ রয়েছে। যেমন: স্মার্টফোন মেরামতে থাকছে ২০ শতাংশ পর্যন্ত ছাড়। যদি অ্যাকসেসরিজ ও আইওটি ডিভাইস কেনা হয় তাহলে এ সুযোগ পাওয়া যাবে। এছাড়া, অপো ভক্তরা বিনামূল্যে সফটওয়্যার আপগ্রেড, ফোন জীবাণুমুক্তকরণ সেবা ও ফ্রি লেবার কস্ট সুবিধা পাবেন।