রঙ বাংলাদেশের একুশে সংগ্রহ

অমর একুশ উপলক্ষে ভাষার মাসে দেশের অন্যতম ফ্যাশন হাউস ‘রঙ বাংলাদেশ’ এবার নতুন সংগ্রহ সাজিয়েছে জিওমেট্রিক নকশাকে থিম করে। দেশে এবং দেশের বাইরে বাংলাদেশকে তুলে ধরতে চাওয়ার প্রত্যাশায় গড়া সাবব্র্যান্ড আমার বাংলাদেশ অধীনে তৈরি হয়েছে এসব সামগ্রী। সাদা, কালো আর লালে সঙ্গে এ বছরের একুশে সংগ্রহে আরও যোগ করা হয়েছে অ্যাশ ও কমলা রং। 

সাদা, কালো আর লালে সঙ্গে এ বছর রঙ বাংলাদেশের একুশে সংগ্রহে আরও যোগ করা হয়েছে অ্যাশ ও কমলা রং

সুতি, হাফ সিল্ক আর লিলেন কাপড়ে স্ক্রিন প্রিন্ট, হাতের কাজে করা হয়েছে পোশাকের জমিন অলংকরণ। প্রতিটি পোশাকের ডিজাইনকে নান্দনিক মাত্রা দেওয়ার চেষ্টা করা হয়েছে নানা অনুষঙ্গের সন্নিবেশে। উৎসবের পরিপূর্ণতার জন্যে পাবেন যুগল আর পরিবারের সবার জন্য একই থিমের পোশাক। উপহার সামগ্রী হিসাবে রয়েছে একুশের নানান ডিজাইনের মগ, এ ছাড়া আরও আছে জুয়েলারি, মেয়েদের ব্যাগ ও পার্স।

অমর একুশের এই আয়োজনে ছোটদের জন্য থাকছে কামিজ, ফ্রক, স্কাট টপস সেট,পাঞ্জাবি, শার্ট ও টি-শার্ট

ফ্যাশনপ্রিয় বাঙালির উৎসব উদযাপনের ইচ্ছাকে মাত্রা দিতে প্রতিটি পোশাক রাখা হয়েছে ক্রয়সাধ্যের মধ্যে। এবারের একুশে আয়োজনে থাকছে শাড়ী, সালোয়ার কামিজ, সিঙ্গেল কামিজ, সিঙ্গেল ওড়না, ব্লাউজ, আনইস্টিচ ড্রেস, পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট, উত্তরীয়। ছোটদের জন্য আছে কামিজ, ফ্রক, স্কাট টপস সেট, পাঞ্জাবি, শার্ট ও টি-শার্ট। 

রঙ বাংলাদেশের একুশে সংগ্রহে পাওয়া যাবে যুগল এবং পরিবারের সবার জন্য একই থিমের পোশাক

রঙ বাংলাদেশের ঢাকা ও ঢাকার বাইরের যে কোন আউটলেটেই পাবেন অমর একুশের সংগ্রহ। www.rang-bd.com এবং facebook/rangbangladesh থেকেও বেছে নিতে পারেন আপনার পছন্দের পোশাকটি। আছে হোম ডেলিভারির সুবিধাও।