বিপিএল অষ্টম আসরের শীর্ষ দশ উইকেটশিকারী বোলার

শেষ হয়ে গেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসর। তৃতীয়বারের শিরোপা ঘরে তুলেছে টুর্নামেন্টটির সবচেয়ে সফল দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। মাত্র ১ রানে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে সাকিব আল হাসানের ফরচুন বরিশাল। টুর্নামেন্টটির সেরা খেলোয়াড়ও হয়েছেন সাকিব।

বিপিএলের আগের আসরগুলোর তুলনায় এবার ম্যাচগুলোগুলোতে বেশ রান হয়েছে। বোলাররাও আলো ছড়িয়েছেন। ১১ ম্যাচ খেলে সর্বোচ্চ ১৯ উইকেট শিকার করেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পেসার মুস্তাফিজুর রহমান। তার ইকোনোমি রেট ৬.৬২।

এক ম্যাচ কম খেলে ১৮ উইকেট নিয়ে এ তালিকায় দ্বিতীয় স্থানে ফরচুন বরিশালের ক্যারিবীয়ান অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো। তৃতীয় স্থানে বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান (১১ ম্যাচে ১৬ উইকেট), চতুর্থ স্থানে কুমিল্লার স্পিনার তানভীর ইসলাম (১২ ম্যাচে ১৬টি) ও পঞ্চম স্থানে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী (৮ ম্যাচে ১৫ উইকেট)।

একনজরে বিপিএল অষ্টম আসরের শীর্ষ দশ বোলার

মুস্তাফিজুর রহমান (কুমিল্লা)- ১১ ম্যাচে ১৯ উইকেট
ডোয়াইন ব্রাভো (বরিশাল)- ১০ ম্যাচে ১৮ উইকেট
সাকিব আল হাসান (বরিশাল)- ১১ ম্যাচে ১৬ উইকেট
তানভীর ইসলাম (কুমিল্লা)- ১২ ম্যাচে ১৬ উইকেট
মৃত্যুঞ্জয় চৌধুরী (চট্টগ্রাম)- ৮ ম্যাচে ১৫ উইকেট
শহিদুল ইসলাম (কুমিল্লা)- ৮ ম্যাচে ১৪ উইকেট
শরিফুল ইসলাম (চট্টগ্রাম)- ১২ ম্যাচে ১৪ উইকেট
পেরেরা (খুলনা)- ১১ ম্যাচে ১৩ উইকেট
মেহেদী হাসান মিরাজ (চট্টগ্রাম)- ১২ ম্যাচে ১৩ উইকেট
নাজমুল ইসলাম (সিলেট)- ৬ ম্যাচে ১১ উইকেট