নিজ বিশ্ববিদ্যালয়ে বিভাগীয় চেয়ারম্যান হলেন নোবিপ্রবির সাবেক শিক্ষার্থী

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) প্রথম শিক্ষার্থী হিসেবে নিজ বিশ্ববিদ্যালয়ে বিভাগীয় চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগের শিক্ষক নাজমুস সাকিব খান। তিনি নোবিপ্রবির ২য় ব্যাচের (২০০৬-০৭ সেশনের) শিক্ষার্থী।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) রেজিস্ট্রার দপ্তরের এক বিজ্ঞপ্তিতে নাজমুস সাকিব খানকে বিশ্ববিদ্যালয়ের ওশানোগ্রাফি বিভাগের চেয়ারম্যান পদে নিযুক্ত করা হয়।

নাজমুস সাকিব খান নোবিপ্রবির ফিশারিজ বিভাগ থেকে অনার্স সম্পন্ন করেন। পরবর্তীতে বাকৃবি থেকে ফিশারিজ বায়োলজি ও জেনেটিক্স থেকে মাস্টার্স সম্পন্ন করেন। তিনি ২০১৩ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত গবেষণায় ইন্টার্ন হিসেবে ওয়ার্ল্ডফিশ সেন্টার বাংলাদেশে কাজ করেন।এছাড়াও তিনি ২০১৬ সালের ডিসেম্বর থেকে ২০১৭ সালের মে মাস পর্যন্ত মালেশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক বিশ্ববিদ্যালয়ে গবেষণা সহকারী হিসেবে কাজ করেছেন।

২০১৭ সালে ২০ নভেম্বর নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ওশানোগ্রাফি বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন।