প্রথমে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বিরুদ্ধে গুরুত্বর অভিযোগ আনেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার জেমস ফকনার। বলেছেন, পিসিবি না কি তার সঙ্গে চুক্তির বরখেলাপ করেছেন। এ কারণে পিএসএল না খেলেই মাঝপথে দেশে ফিরে গেছেন এই ক্রিকেটার। তবে পাল্টা অভিযোগে পিসিবি বলছে ভিন্ন কথা।
পাকিস্তান ক্রিকেটের অভিভাবক সংস্থাটির দাবি, ফকনারের সঙ্গে কোনো চুক্তি ভঙ্গ হয়নি। পাশাপাশি ফ্রাঞ্জাইজিগুলোর সঙ্গে আলোচনা করে তাকে আর কখনো পিএসএলের ড্রাফটে না রাখার সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। অর্থাৎ পিএসএলে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ থাকবেন অজি তারকা।
২০১৭ সালের পর অস্ট্রেলিয়ার জাতীয় দলে আর সুযোগ পাননি জেমস ফকনার। এরপর থেকে খেলে যাচ্ছেন ঘরোয়া ও ফ্রাঞ্জাইজি টুর্নামেন্টগুলো। চলমান পিএসএলে কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলছিলেন তিনি। ফকনারের দাবি, তার ৭০ শতাংশ পারিশ্রমিক পরিশোধের কথা ছিল। কিন্তু সেটি এখনো পরিশোধ করা হয়নি। আর পিসিবির দাবি, ফকনারকে আসর শুরুর আগেই ৭০ শতাংশ পারিশ্রমিক পরিশোধ করা হয়েছে। তা অস্বীকার করে এখন ফকনার নতুন করে অর্থ চাচ্ছে।
এক টুইট বার্তায় ফকনার লিখেন, ‘দুর্ভাগ্যজনকভাবে শেষ দুই ম্যাচের আগে নিজেকে সরিয়ে নিতে হচ্ছে। পিএসএল টি-টোয়েন্টি থেকেই চলে যেতে হচ্ছে। পিসিবি আমার চুক্তি আর পারিশ্রমিক নিয়ে চুক্তির বরখেলাপ করেছে। আমি টুর্নামেন্টে পুরো সময়টা ছিলাম। কিন্তু তারা আমার সঙ্গে মিথ্যাচারই করে যাচ্ছিল।’
টুর্নামেন্ট ছেড়ে যেতে কষ্ট হচ্ছে জানিয়ে এই অজি অলরাউন্ডার আরও বলেন, পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে আমি সাহায্য করতে চেয়েছিলাম। এখানে অনেক তরুণ প্রতিভা আছে। পাকিস্তানের সমর্থকরা অসাধারণ। কিন্তু পিসিবি ও পিএসএল আমার সঙ্গে যে আচরণ করেছে তা লজ্জার। আমি নিশ্চিত, আপনারা সবাই আমার অবস্থা বুঝতে পারছেন।’
পরবর্তীতে পৃথক এক টুইট বার্তায় পিসিবি বলেছে, ‘ফকনারের মিথ্যা ও বিভ্রান্তিকর অভিযোগ পিসিবি ও কোয়েটা গ্লাডিয়েটর্সের নজরে এসেছেভ। এ ব্যাপারে খুব দ্রুত এক বিবৃতিতে বিস্তারিত জানানো হবে।’ পরে বিবৃতিও দিয়েছে তারা।
PCB and Quetta Gladiators strongly refute James Faulkner's baseless allegations
— Pakistan Cricket (@TheRealPCB) February 19, 2022
More details ⤵️https://t.co/AwAOWjF126
1/2 pic.twitter.com/cR3Il1MKTd
1/2
— James Faulkner (@JamesFaulkner44) February 19, 2022
I apologise to the Pakistan cricket fans.
But unfortunately I’ve had to withdraw from the last 2 matches and leave the @thePSLt20 due to the @TheRealPCB not honouring my contractual agreement/payments.
I’ve been here the whole duration and they have continued to lie to me.