এবার পারফিউমে মিলবে ফ্রেঞ্চ ফ্রাইয়ের সুবাস 

আড্ডায় বার্গার হোক বা পিজ্জা, সাথে মুচমুচে আলু ভাজা না হলে যেন চলেই না। কোমল পানীয়তে একটা চুমুক, সেই সাথে ফ্রেঞ্চ ফ্রাই একেবারে পারফেক্ট কম্বো। কি খাদ্যরসিকদের রসনায় আলোড়ন খেলে গেলো তো? একবার ভাবুন তো যদি এই মুচমুচে আলু ভাজার সুগন্ধে তৈরি হয় পারফিউম তাহলে কেমন হয়। 

আমেরিকার আইডাহো প্রদেশের আলু চাষিদের সংগঠন আইডাহো পট্যাটো কমিশন বাজারে এনেছে এই সুগন্ধি

ফ্যাশনপ্রেমী খাদ্যরসিকদের জন্য নতুন আকর্ষণ নিয়ে এলো এক মার্কিন সংস্থা। বাজারে এলো এমন এক সুগন্ধি যেটিতে থাকবে ফ্রেঞ্চ ফ্রাইয়ের সুবাস। ভোজনরসিক সেইসাথে ফ্যাশন সচেতন, এমন মানুষদের জন্যেই এই সুগন্ধি। আমেরিকার আইডাহো প্রদেশের আলু চাষিদের সংগঠন আইডাহো পট্যাটো কমিশন বাজারে এনেছে এই সুগন্ধি। নাম রাখা হয়েছে 'ফ্রাইটস'।

 ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে দেওয়া হয়েছিলো বিশেষ ছাড়

'ফ্রাইটস' বাজারে আসার সঙ্গে সঙ্গেই নিঃশেষ হয়ে গিয়েছে। ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে দেওয়া হয়েছিলো বিশেষ ছাড়। এছাড়াও নেটমাধ্যমে ১০ জন ভাগ্যবান বিজয়ীকে এই সুগন্ধি উপহার দেওয়া হয়। খাদ্যের সুবাসে সুবাসিত সুগন্ধি এর আগে বাজারে এলেও ফ্রেঞ্চ ফ্রাইয়ের সুবাস নিয়ে পারফিউম এবারই প্রথম।