গত ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের মাটিতে পা রাখে আফগানিস্তান ক্রিকেট দল। কিন্তু পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে ব্যস্ত থাকায় সে সময় দলের সঙ্গে আসেননি লেগ স্পিনার রশিদ খান। অবশেষে আজ (২০ ফেব্রুয়ারি) বাংলাদেশে আসছেন এই বিশ্ব তারকা। আগামী ২৩ ফেব্রুয়ারি বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজ শুরু হবে।
তার আগে গতকাল শনিবার পিএসএলে নিজের শেষ ম্যাচ খেলেছেন রশিদ খান। ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে খেলা এই ম্যাচ শেষে সতীর্থদের কাছ থেকে গার্ড অব অনার পেয়েছেন তিনি। এবার টুর্নামেন্টটিতে লাহোর কালান্দার্সের হয়ে খেলেছেন এই লেগ স্পিনার। শেষ ম্যাচে ১৯ রানের খরচায় ২ উইকেট শিকার করেছেন।
গতকাল খেলা শেষে দুই পাশে দাঁড়িয়ে সতীর্থরা রশিদকে বিদায়ী সংবর্ধনা দেন। এবার পিএসএলে ৯ ম্যাচ খেলে ১৩ শিকার করেছেন রশিদ খান।
Rashid Khan signs off in style! //#HBLPSL7 l #LevelHai l #LQvIU pic.twitter.com/7DLogZHNdB
— PakistanSuperLeague (@thePSLt20) February 19, 2022