বরিশালে মাদক মামলায় ব্যবসায়ীর ৭ বছর কারাদণ্ড

মাদক মামলায় বরিশালের একটি আদালতে মাদক ব্যবসায়ী বাবলু রহমানকে ৭ বছর কারাদণ্ড প্রদান করেছে। সেই সাথে ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। 

রবিবার (২০ ফেব্রুয়ারি) অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক আয়সা নাসরীন আসামীর উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত বাবলু ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার দুলানন্দী আটপাড়া এলাকার অলিয়ার রহমানের ছেলে।   

বেঞ্চ সহকারী রেজাউল ইসলাম লিটন জানান, ২০১১ সালের ৯ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল কোতোয়ালি মডেল থানার এ এস আই শেখ মহিউদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে নগরের সিটি মার্কেট এলাকায় অভিযান চালিয়ে একটি ট্রাক থেকে ৫৮৬ বোতল ফেন্সিডিলসহ বাবলুকে আটক করে। জিজ্ঞাসাবাদে বাবলু বিভিন্ন জেলায় মাদক বিক্রির কথা স্বীকার করে। এঘটনায় ঐ দিনই কোতোয়ালি মডেল থানায় তাকে অভিযুক্ত দেখিয়ে মামলা দায়ের করা হয়। একই বছর ৩১ ডিসেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা থানার এস আই কমলেশ চন্দ্র হালদার আদালতে চার্জশীট জমা দেন। সাক্ষী প্রমাণে দোষী সাব্যস্ত হলে আদালত আসামিকে ঐ দণ্ডাদেশ দেন।