খাদ্য মন্ত্রণালয়ের ১৩, ১৬ ও ২০তম গ্রেডের কম্পিউটার অপারেটর, সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ও অফিস সহায়ক পদের লিখিত পরীক্ষার তারিখ ও কেন্দ্রের নাম প্রকাশ করা হয়েছে। সম্প্রতি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কম্পিউটার অপারেটর, সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের লিখিত পরীক্ষা ২৫ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। অফিস সহায়ক পদের লিখিত পরীক্ষা একই দিন সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
সব পদের পরীক্ষাই সরকারি তিতুমীর কলেজ, বীর উত্তর এ কে খন্দকার রোড, মহাখালীতে অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ইতোমধ্যে টেলিটকের মাধ্যমে লিখিত পরীক্ষার প্রবেশপত্র উত্তোলনের জন্য আবেদনকারীদের কাছে এসএমএস পাঠানো হয়েছে। যদি কোনো প্রার্থী এসএমএস না পেয়ে থাকেন বা এসএমএসে দেওয়া লিংক থেকে প্রবেশপত্র প্রিন্ট করতে সমস্যা হয়, তাহলে টেলিটকের যেকোনো নম্বর থেকে ১২১-এ কল করে অথবা vas.query@teletalk.com.bd ঠিকানায় ইমেইল করে সহায়তা নিতে পারেন।