আফিফের পর মিরাজের হাফ সেঞ্চুরি

আফিফ হোসেনের পর হাফ সেঞ্চুরি তুলে নিলেন মেহেদি হাসান মিরাজ। এটি তার ক্যারিয়ারের চতুর্থ হাফসেঞ্চুরি। ৭৯ বলে ৬টি চারে তিনি হাফসেঞ্চুরির দেখা পান।

এর আগে ৬৪ হাফ সেঞ্চুরি করেন আফিফ হোসেন ধ্রুব। দুজনের সপ্তম উইকেটের জুটি ইতিমধ্যে শতরান ছাড়িয়ে গেছে। দুজনের অনবদ্য জুটিতে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ।

৩৯ ওভার শেষে টাইগারদের সংগ্রহ ৬ উইকেট ১৬৫ রান। মিরাজ ৬৩ ও আফিফ ৫৮ রানে অপরাজিত আছেন। এর আগে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ফ্লাডলাইট বিভ্রাটের কারণে আলোর স্বল্পতা দেখা দেয়। ৩০ ওভারের পর থেকে ১৫ মিনিট খেলা বন্ধ থাকে।

এদিকে ইনিংসের শুরুতেই সাজঘরে ফেরেন লিটন দাস।  লিটনের পর একই ওভারে সাজঘরে ফেরেন তামিম ইকবাল।  পাঁচ বলে তিন রান করে এলবিডব্লিউ-এর ফাঁদে পড়েন মুশফিকুর রহিম।  বোল্ড হয়ে শূন্য রানে ফিরে যান অভিষিক্ত ইয়াসির আলী রাব্বি।  বিপদে মুখে দলের হাল ধরতে পারলেন না সাকিব আল হাসান। ১৫ বলে ১০ বলে মুজিব উর রহমানের বলে আউট হন তিনি। এর পর ৮ রান করে স্লিপে ক্যাচ দিয়ে ফিরে যান  মাহমুদউল্লাহ রিয়াদ।

এর আগে বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ২১৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। টসে জিতে প্রথমে ব্যাট করে পুরো ৫০ ওভার খেলতে পারেনি সফরকারীরা। আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ ৬৭  রান করেছেন নাজিবুল্লাহ জাদরান। ইনিংসের ৪৯তম ওভারে শরিফুলের বলে আউট হন তিনি। এর এক ওভার পরেই অলআউট হয় তারা। শেষ ওভারের প্রথম বলেই দশম উইকেট তুলে নেন মুস্তাফিজ। এতে সফরকারীদের ইনিংস থামে ২১৫ রানে।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন মুস্তাফিজ। ৯.১ ওভারে ৩৫ রান দিয়েছেন তিনি। এছাড়া তাসকিন, সাকিব ও শরিফুল যথাক্রমে ২টি করে উইকেট নিয়েছেন। অন্য একটি উইকেট নিয়েছেন মাহমুদুল্লাহ।