নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমানকে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের নতুন ডিন হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) নতুন ডিন হিসেবে নিয়োগ পাওয়ার বিষয়টি ড. এস এম মাহবুবুর রহমান নিজেই নিশ্চিত করেন।
তিনি বলেন, 'নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন হিসেবে নিয়োগ দেওয়ায় আমি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ দিদার উল আলম এবং সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি সকলের দোয়া ও সহযোগিতায় ব্যবসায় প্রশাসন অনুষদকে শিক্ষা ও গবেষণায় অনেকদূর এগিয়ে নিয়ে যেতে চাই।'