এ যেন এক গানেই বাজিমাত। ভাষার মাসে কোক স্টুডিও বাংলার প্রথম গান প্রকাশ পেল। গত কয়েক মাস ধরে এই প্রজেক্টের গানের রেকর্ডিং শুটিংয়ের কাজ চলছিল একেবারেই গোপনে। গণমাধ্যমকে কিছুই জানাতে চাইছিলেন না তারা। তবে প্রথম গানেই যে বিষয়টি সবার নজর কেড়েছে তা হলো অনিমেষ রায়ের গায়কী। যেমন কণ্ঠ তেমনি রকিং পারফর্মেন্স। শরীর জুড়ে নেচে-গেয়ে মুগ্ধ হয়ে যেন পারফর্ম করতে জানেন। হাজং ও বাংলা ভাষায় এই গানটির শিরোনাম ‘নাসেক নাসেক’। গেয়েছেন পাম্হ কানাই ও অনিমেষ রায়। গত বুধবার রাতে কোক স্টুডিওর নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে এটি।
‘নাসেক নাসেক’ গানের হাজং ভাষার অংশটি গেয়েছেন অনিমেষ রায়, আর ‘দোল দোল দুলুনি’ অংশটি এসেছে পাম্হ কানাইয়ের কণ্ঠে। ‘নাসেক’ হাজং ভাষার শব্দ। এর বাংলা অর্থ ‘নাচো’। অনিমেষ রায় তার মাতৃভাষায় অর্থাত্ হাজং ভাষায় লিখেছেন এটি। আর আব্দুল লতিফের লেখা ‘দোল দোল দুলুনি’ গানটির মূল শিল্পী আব্দুল আলীম। নতুন কাজটির সংগীতায়োজন করেছেন আদিত। প্রযোজনা করেছেন শায়ান চৌধুরী অর্ণব।
আয়োজক প্রধান গাউসুল আলম শাওন বলেন, ‘অনেকের খুব এপ্রিশিয়েশন পেয়ে ভালো লাগছে। একটা ভালো কাজ মুগ্ধতা ছড়ায় অনেক। আর অনিমেষ তো কাজ শেষ করে ময়মনসিংহ চলে গেছেন। তবে ওর যে চাহিদা দেখছি, তাতে মনে হচ্ছে ওকে নিয়ে আসতে হবে জলদি।’
উল্লেখ্য, অনিমেষ রায় ইউটিউবে বিভিন্ন কাভার গানের পাশাপাশি ফোকগানের ভিডিও আপলোড দিয়েই দর্শক-শ্রোতার মন কেড়েছেন। এর ভেতরে কয়েকটি টিভি চ্যানেলের বিশেষ প্রোগ্রামেও অংশ নিয়েছেন। তবে আয়োজন, গান আর পারফর্মেন্স মিলিয়ে কোক স্টুডিওর এই বড় প্লাটফর্ম পেয়ে নিজেকে উজাড় করে দিয়েছেন যেন