ওজন কমাবে সাত ফল 

ওজন কমানো একটি দীর্ঘ প্রক্রিয়া। শরীরের বাড়তি মেদ ঝরাতে অনেকেই অনেক কিছুই করে থাকেন। কখনও ব্যায়াম করে। আবার কখনোবা খাওয়া কমিয়ে রোগা হওয়ার চেষ্টা করেন। ব্যায়াম বা ডায়েট যা-ই করেন না কেন, খেয়াল রাখতে হবে ওজন কম রাখতে কোন খাবার খাওয়া জরুরি। 

এসব ক্ষেত্রে পুষ্টিবিদরা ফল খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। কারণ, ফলমূল অবসাদ দূর করে এবং সুস্বাদু। ফল ফাইবার সমৃদ্ধ, প্রাকৃতিক চিনি থাকে এবং ক্ষুধা থেকে ব্যক্তিকে দূরে রাখে ফল। ফাইবার এবং পেকটিন থাকার কারণে ফল চর্বি কমিয়ে ওজন কমাতে সাহায্য করে। পাশাপাশি ফলে ভিটামিন, খনিজ পদার্থ ও অ্যান্টি অক্সিডেন্ট থাকায় শরীরে চর্বি এবং ক্যালরি জমে না। 

ফল ফাইবার সমৃদ্ধ, প্রাকৃতিক চিনি থাকে এবং ক্ষুধা থেকে ব্যক্তিকে দূরে রাখে ফল

আঙুর
ওজন নিয়ন্ত্রণে রাখতে আঙুর বেশ উপকারী একটি ফল। এতে ক্যালরির পরিমাণ খুব কম। তবে এতে রয়েছে ভরপুর ভিটামিন সি। আঙুরের গ্লাইসেমিক সূচকও অনেক কম। তাই এর স্বাদ মিষ্টি হলেও রক্তে চিনির পরিমাণ বৃদ্ধি পাওয়ার আশঙ্কা নেই। আঙুরের রস পান করলে শরীরে ক্যালরির পরিমাণ হ্রাস পায়, ওজন কমে এবং কোলেস্টেরলের মাত্রাও নিয়ন্ত্রণে থাকে।  

আপেল
ওজন কমানোর জন্য ফাইবার খুবই উপকারী একটি উপাদান। আপেলে রয়েছে ভরপুর ফাইবার। আপেলে ক্যালরিও আছে। তবে পরিমাণে কম। বরং ভিটামিন, মিনারেল, এবং ফাইবারের পরিমাণ অনেক বেশি। আপেল দীর্ঘক্ষণ পেট ভর্তি রাখতে সাহায্য করন। ফাইবার ও অ্যান্টি অক্সিড্যান্ট পেতে এবং ওজন কমাতে খোসাসহ ফল খেলে দ্রুত উপকার পাওয়া যাবে। 

অ্যাভোকাডো হচ্ছে পৃথিবীর মানুষের জন্য ঈশ্বরের একটি বড় উপহার

তরমুজ
তরমুজে প্রচুর পরিমাণে পানি থাকে। এ ছাড়াও রয়েছে অ্যামিনো অ্যাসিড, ভিটামিন সি ও এ। যা ওজন কমাতে খুব কার্যকর। প্রতিদিন তরমুজ খেলে মেদ ঝরবে দ্রুত। ওজনও থাকবে নিয়ন্ত্রণে।

পেঁপে
পেঁপেতে ফ্যাট অনেক কম। প্রায় থাকে না বললেই চলে। পেঁপেতে থাকা এনজাইম হজমে সাহায্য করে। ওজন কমানোর জন্য সঠিক ভাবে হজম হওয়াটা জরুরি। প্রতিদিন পেঁপে খেলে শরীর সুস্থ থাকবে। সঙ্গে ওজন কমবে দ্রুত। 

অ্যাভোকাডো
প্রচুর ফাইবার সমৃদ্ধ এই ফল অনেকক্ষণ পেট ভর্তি রাখতে সাহায্য করে। ফলে বারে বারে খাওয়ার প্রবণতাও অনেকাংশে হ্রাস পায়। অ্যাভোকাডোতে থাকা স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড পেটে জমে থাকা মেদ কমাতে খুবই সাহায্য করে। 

ব্যায়াম বা ডায়েট যা-ই করেন না কেন, খেয়াল রাখতে হবে ওজন কম রাখতে ফল খাওয়া জরুরি

পেয়ারা
ফাইবার সমৃদ্ধ পেয়ারা কোষ্ঠকাঠিন্য দূর করতে ভূমিকা রাখে। হজমের জন্য উপকারী ফল পেয়ারা ওজন হ্রাসে সাহায্য করে। 

কমলালেবু
কম ক্যালরির ফল হলো কমলা। প্রতি ১০০ গ্রাম কমলায় ক্যালরির পরিমাণ ৪৭ ভাগ। শরীরের ক্ষতিকর ক্যালরি থেকে মুক্ত রাখতে সাহায্য করে কমলালেবু। অনেক ওজন কমাতে সাহায্য করে কমলালেবু।