গোলাপের স্পর্শে ত্বকে কোমলতার ছোঁয়া 

প্রাকৃতিক উপায়ে নরম কোমল ত্বক পেতে চাইলে ফুলের পাপড়ি বা নির্যাসের বিকল্প নেই। ফুলে আছে ভিটামিন, প্রোটিন ও অ্যান্টি অক্সিডেন্ট উপাদান—যা শুধু ত্বকের উজ্জ্বলতাই বাড়ায় না, ত্বককে রাখে সুস্থ ও সুন্দর। অনেক ফুলে মাঝে গোলাপের স্পর্শে ত্বকে কোমলতার ছোঁয়া পেতে কী করবেন জেনে নিন।   

ফুলে আছে ভিটামিন, প্রোটিন ও অ্যান্টি অক্সিডেন্ট উপাদান

গোলাপের মধ্যে এমন কিছু গুণাগুণ রয়েছে, যা ত্বকের বিভিন্ন সমস্যার সমাধান করতে পারে। প্রতিদিন ধুলা, ময়লা জমে বা অনিয়ন্ত্রিত জীবনধারার কারণে ত্বক রুক্ষ, শুষ্ক দেখায়। গোলাপ ফুল দিয়ে তৈরি বিশেষ ফেসপ্যাক ত্বক আরও উজ্জ্বল ও মসৃণ করে তোলো।

ফেসপ্যাক বানাতে টাটকা গোলাপ ফুলের পাপড়ি, অরগ্যানিক মধু, অল্প গোলাপ জল দরকার হবে। প্রথমেই গোলাপ জলে কয়েকটা গোলাপ ফুলের পাপড়ি ভিজিয়ে রাখুন। এভাবে তিন থেকে চার ঘণ্টা রেখে দেবেন। এরপর পাপড়িগুলোর মধ্যে সামান্য মধু মিশিয়ে নিয়ে প্যাকটি মুখে লাগিয়ে রাখুন ১৫ মিনিট। তারপর ঠাণ্ডা পানিতে মুখ ধুয়ে এরপর নারকেল তেল দিয়ে ম্যাসাজ করুন। 

গোলাপ ফুল শুধু ত্বকের উজ্জ্বলতাই বাড়ায় না, ত্বককে রাখে সুস্থ ও সুন্দর

অন্য একটি ফেসপ্যাক বানাতে এক কাপ গোলাপজল, আধা কাপ গোলাপের পাপড়ি একটু গরম করে নেবেন। তারপর পাপড়ি ছেঁকে নিয়ে ঠাণ্ডা হলে এর সঙ্গে গ্লিসারিন ও অ্যালোভেরার রস মিশিয়ে বোতলে ভরে ফ্রিজে রেখে দেবেন। এটি ময়েশ্চারাইজার হিসেবে ব্যবহার করুন নিয়মিত। দেখবেন ত্বক হবে নরম, কোমল ও উজ্জ্বল।