প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপে খেলছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আগামীকাল শনিবার (৫ মার্চ) ভোর ৪টায় নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামছে তারা। প্রতিপক্ষ শক্তিশালী দক্ষিণ আফ্রিকা।
ডুনেডিনে ম্যাচটি অনুষ্ঠিত হবে। এর আগে সর্বশেষ পাঁচ দেখায় প্রেটিয়াদের বিপক্ষে প্রতিটি ম্যাচেই হেরেছে বাংলাদেশ। এবার সেই বৃত্ত ভাঙতে চাইবে নিগার সুলতানার দল। পাশাপাশি জয় দিয়ে নিজেদের প্রথম বিশ্বকাপের শুরুটা রাঙাতে চাইবে তারা।
বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো
৫ মার্চ, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা (ডানেডিন), ভোর ৪টা
৭ মার্চ, বাংলাদেশ-নিউজিল্যান্ড (ডানেডিন), ভোর ৪টা
১৪ মার্চ, বাংলাদেশ-পাকিস্তান (হ্যামিল্টন), ভোর ৪টা
১৮ মার্চ, বাংলাদেশ-ওয়েস্টইন্ডিজ (মাউন্ট মঙ্গানুই), ভোর ৪টা
২২ মার্চ, বাংলাদেশ-ভারত (হ্যামিল্টন), সকাল ৭টা
২৫ মার্চ, বাংলাদেশ-অস্ট্রেলিয়া (ওয়েলিংটন), ভোর ৪টা
২৭ মার্চ, বাংলাদেশ-ইংল্যান্ড (ওয়েলিংটন), ভোর ৪টা