বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর নবনিযুক্ত মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ, এসপিপি, এনএসডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন ।
আজ শনিবার (৫ মার্চ) সকাল ১০ টার কিছু সময় আগে তিনি হেলিকপ্টার যোগে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছান। এবং সকাল ১০ টায় জাতির পিতার সমাধিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে পবিত্র ফাতেহা ও দরুদ পাঠ শেষে '৭৫ -এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তার পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন।
বিজিবির মহাপরিচালকের শ্রদ্ধা নিবেদনের সময় বিজিবি সদরদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ এবং গোপালগঞ্জের এএসপি খাইরুল আলম, এডিসি নাজমুন নাহার, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা একেম হেদায়েতুল ইসলাম, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল প্রমুখ উপস্থিত ছিলেন। পরে বিজিবির মহাপরিচালক বঙ্গবন্ধু ভবনে রক্ষিত বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
উল্লেখ্য, গত ২৮শে ফেব্রুয়ারি ২০২২ তারিখ মেজর জেনারেল সাকিল আহমেদ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর মহাপরিচালক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।