কারাভোগ শেষে দেশে ফিরলেন ভারতের ১৩ জেলে

এদেশে প্রায় ৭ মাস কারাভোগ শেষে দেশে ফিরলেন ভারতের ১৩ জেলে। শনিবার সকালে বাগেরহাট জেলহাজত থেকে ছাড়া পেয়ে তারা ভারতের উদ্দেশ্যে রওনা হন।

মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, বঙ্গোপসাগরে বাংলাদেশ জলসীমায় অবৈধভাবে প্রবেশ করে মাছ ধরায় গত বছরের ৮ আগস্ট ভারতের  ১৩ জেলেকে আটক করে কোস্ট গার্ড। কোস্ট গার্ড তাদের পুলিশে হস্তান্তর করার পরদিন বাগেরহাট আদালতে পাঠানো হয়। আদালত তাদের জেলহাজতে পাঠান। প্রায় ৭ মাস কারাভোগ শেষে শনিবার ছাড়া পান তারা।

দেশে রওনা হওয়া জেলেরা হলেন- দক্ষিণ চব্বিশ পরগনার সাইফুদ্দীন হাওলাদার, কমলকান্ত, সাবের আলী, অলি মোল্লা, রজ্জব শেখ, ইউনুস শেখ, ঝন্টু দাস, স্বপন দাস, আব্দুল মীর, মিলন ঘরামী, স্বর্ণ কুমার ঘরামী, সুবেদ ও মলয়।