সব খাবারে কমবেশি চর্বি থাকে। অনেকে জানতে চান—কোলেস্টেরল বা চর্বিমুক্ত বা কোলেস্টেরল ফ্রি ফুড আছে কি? কোলেস্টেরল নিয়ে কয়েক ধরনের খাবার পাওয়া যায়। হাই কোলেস্টেরল ফুড, কোলেস্টেরল ফুড ও কোলেস্টেরল ফ্রি ফুড।
মূলত কোলেস্টেরলমুক্ত খাবার আসে শাকসবজি ও ফলমূল থেকে। আর কম চর্বিযুক্ত খাবারের মধ্যে রয়েছে কম চর্বির দুগ্ধজাত খাবার, মাছ ও পোলট্রি।
আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের মতে—কম চর্বিযুক্ত খাবার ও চর্বিমুক্ত খাবার আহারের মাধ্যমে হৃদরোগের ঝুঁকি থেকে নিজেকে রক্ষা করা যায়। বাজারে আজকাল অনেক খাবারের বিশেষ করে কৌটাজাত ও বোতলজাত খাবারের গায়ে লেখা আছে ‘কোলেস্টেরল ফ্রি’ বা ‘নো-কোলেস্টেরল’ ইত্যাদি। আসলে কোনো অ্যানিমেল ফুড কোলেস্টেরল ফ্রি হয় না। কেবল সবজি, ফলমূল, শস্যকণা কোলেস্টেরলমুক্ত হয়।
এছাড়া ব্রেড, সিরিয়ালস, রাইস, পেসতা, শুষ্ক মটরশুঁটিজাতীয় খাবারে বেশি পরিমাণ শর্করা ও আঁশ থাকে, তাই কোলেস্টেরলমুক্ত খাবার আহার করতে চাইলে সবজি ও ফলমূলজাতীয় খাবার বেশি আহার করতে হবে। তবে মনে রাখতে হবে, বাজারে যেসব তেল পাওয়া যায় বিশেষ করে সয়াবিন ও পাম অয়েলের বেশির ভাগই কোলেস্টেরলমুক্ত নয়। তাই সবজি রান্নার ক্ষেত্রে কোলেস্টেরলমুক্ত তেল ব্যবহার অথবা কম তেলে রান্না করা বাঞ্ছনীয়।
লেখক: চুলপড়া, অ্যালার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ