ইয়াহুকে ২৭০ কোটি ডলার জরিমানার আদেশ
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০১২, ১৯:৪৭
গুগল'র কাছে অবস্থান হারানোর আগ পর্যন্ত ইয়াহু রাজত্ব করেছে ইন্টারনেট জুড়ে। তারপর গত কয়েক বছরে ইয়াহু'র অবস্থান অনলাইন বিশ্বে অনেকটাই নড়বড়ে। সাম্প্রতিক সময়ে এসে অবশ্য তারা নিজেদের অবস্থানকে খানিকটা গুছিয়ে নিতে সমর্থ হয়েছে। এর মাঝেই একটা দুঃসংবাদ হয়ে এসেছে মেঙ্েিকার আদালতের একটি আদেশ। ইয়াহু জানিয়েছে, গত শুক্রবার মেঙ্েিকার একটি আদালত ইয়াহুকে ২৭০ কোটি মার্কিন ডলার জরিমানা প্রদানের আদেশ দিয়েছে। ইয়েলো পেজের তালিকাভুক্তি নিয়ে নিয়ে একটি চুক্তি ভঙ্গের অভিযোগে ইয়াহুকে এই অর্থ প্রদানের আদেশ দিয়েছে মেঙ্েিকার আদালত। আদালতের এই রায় সম্পর্কে ইয়াহু তাদের প্রতিক্রিয়ায় জানিয়েছে, তারা এই রায়কে ভিত্তিহীন বলেই মনে করে। তবে এর বাইরে আদালতের এই সিদ্ধান্ত সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি ইয়াহু। ইয়াহু'র দেওয়া তথ্য অনুযায়ী, মেঙ্েিকা সিটির ৪৯তম সিভিল কোর্টে 'ইয়াহু!ইনকরপোরেশন' এবং 'ইয়াহু ডি মেঙ্েিকা'র বিরুদ্ধে অভিযোগ এনে ২৭০ কোটি মার্কিন ডলার প্রদানের নির্দেশ দিয়েছে। ওয়ার্ল্ড ওয়াইড ডিরেক্টরিস এসএ ডি সিভি এবং আইডিয়াস ইন্টার্যাকটিভ ইয়াহুর বিরুদ্ধে মেঙ্েিকার আদালতে মামলা দায়ের করে। এই মামলায় তারা ইয়াহুর বিরুদ্ধে চুক্তি ভঙ্গ, প্রতিশ্রুতি ভঙ্গ এবং লভ্যাংশ সংক্রান্ত বিষয়ে অভিযোগ দায়ের করে। এর প্রেক্ষিতেই মেঙ্েিকার আদালতটি ইয়াহুর বিরুদ্ধে ২৭০ কোটি মার্কিন ডলার প্রদান করার আদেশ দিয়েছে বলে জানিয়েছে ইয়াহু। এদিকে মাত্র গত অক্টোবরেই ইয়াহু দীর্ঘদিন পর বিশাল লাভের মুখ দেখতে সক্ষম হয়। চীনের ই-কমার্স জায়ান্ট আলিবাবার সাথে চুক্তির পর অক্টোবর মাসে তাদের লাভের পরিমাণ লাফিয়ে ৩০০ কোটি ডলারে উন্নীত হয়। এর মধ্যে তারা জানিয়েছে, সার্চ রেজাল্টের সাথে সাথে ইয়াহু যে বিজ্ঞাপন প্রদান করে, তা থেকেই তাদের আয় বেড়েছে প্রায় ১১ শতাংশ। গুগল'র কাছে মাঝখানে প্রতিদ্বন্দ্বিতায় অনেকখানি পিছিয়ে পড়লেও আবার ইয়াহু তার হারানো অবস্থান ফিরে পাওয়ার বিষয়ে আশাবাদী। আর তার জন্য তাদের গৃহীত অনেক পদক্ষেপের মধ্যে চীনে শক্তিশালী অবস্থান গ্রহণ করার বিষয়টি প্রাধান্য দিচ্ছে। ইন্টারনেটে জনবহুল চীনের জায়ান্ট আলিবাবার সাথে চুক্তি সেই ধরনেরই একটি পদক্ষেপ।