চট্টগ্রাম মেলায় গ্লোবাল ব্র্যান্ড
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০১২, ১৯:৪৭
চট্টগ্রামের বিসিএস ডিজিটাল এঙ্পোতে আসুস, এলজি, ডেল, পান্ডা সিকিউরিটি, ব্রাদার, এফোরটেক, এডেটা ব্র্যান্ডের পণ্য নিয়ে অংশগ্রহণ করছে গ্লোবাল ব্র্যান্ড। এই মেলার অন্যতম গোল্ড স্পন্সর আসুস এবং টিকেট স্পন্সর পান্ডা সিকিউরিটি অ্যান্টিভাইরাস। মেলায় গ্লোবাল ব্র্যান্ডের পক্ষ থেকে আসুস প্যাভিলিয়নের পাশাপাশি রয়েছে এলজি, ব্রাদার, পান্ডা সিকিউরিটি এবং এডেটা ব্র্যান্ডের আলাদা আলাদা স্টল। মেলায় যেকোনো মডেলের আসুস ল্যাপটপ বা ই পিসি নেটবুক, ডেল ল্যাপটপ, পান্ডা সিকিউরিটি অ্যান্টিভাইরাসের সাথে উপহার হিসেবে রয়েছে জ্যাকেট। এ ছাড়াও আসুস ল্যাপটপ বা ই পিসি নেটবুকের সাথে রয়েছে অপটিক্যাল মাউস ও ল্যাপটপ পরিস্কার করার সামগ্রী এবং প্রতিটি এডেটা পণ্যের সাথে রয়েছে সুদৃশ্য চাবির রিং। অফারগুলো গ্লোবাল ব্র্যান্ডের ডিলার প্রতিষ্ঠানের স্টলেও পাওয়া যাচ্ছে। আজ মেলার শেষ দিন।