ডিআইইউতে প্রযুক্তি বিষয়ক সেমিনার
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০১২, ১৯:৪৯
সম্প্রতি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) মিলনায়তনে ‘কন্ট্রোলিং কম্পিউটার থ্রু পাওয়ার জেনারেশন’ শীর্ষক একটি প্রায়োগিক সেমিনার অনুষ্ঠিত হয়। ডিআইইউ’র ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে আয়োজিত সেমিনারে মূল উপস্থাপনা তুলে ধরেন জাপানের নাগোয়া বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী তাকায়ওশি সুজুকি। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআইইউ’র প্রতিষ্ঠাতা উপাচার্য ড. আমিনুল ইসলাম। সেমিনারে বক্তব্য রাখেন ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. গোলাম মাওলা চৌধুরী, ইলেকট্রিক অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মুহাম্মদ ফয়জুর রহমান এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. এম সামসুল আলম। কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল, ইটিই এবং ইইই বিভাগের শিক্ষার্থীরা সেমিনারে উপস্থিত ছিলেন। মি. তাকায়ওশি সুজুকি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের মানুষদেরকে সাহায্য করার জন্য প্রথমবারের মতো এই দেশে আসেন। তারই স্বীকৃতি স্বরূপ তাকে ‘ফ্রেন্ডস অব লিবারেশন ওয়ার অনার’ পুরস্কার প্রদান করা হয়।