গিগাবাইটের তিন মাদারবোর্ড
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০১২, ১৯:৪৯
স্মার্ট টেকনোলজিস বাজারে এনেছে গিগাবাইট ব্র্যান্ডের জিএ জি১ স্নাইপার ৩, জিএ জি১ স্নাইপার এম৩ এবং জিএ-এক্স৭৯-ইউপি৪ মডেলের নতুন তিনটি মডেলের মাদারবোর্ড। এগুলো হাই-কনফিগারেশনের গ্রাফিক্সের কাজ এবং গেমিংয়ের জন্য আদর্শ। উচ্চক্ষমতাসম্পন্ন মাদারবোর্ড তিনটির মূল্য যথাক্রমে ৩২,০০০ টাকা, ১৭,৫০০ টাকা এবং ২৫,৫০০ টাকা। প্রতিটি মডেলের মাদারবোর্ডের সাথে উপহার হিসেবে রয়েছে মানিব্যাগ।