পছন্দের প্রার্থী মনোনয়ন পাওয়ায় অপর গ্রুপের সদস্যকে মারধর

পছন্দের প্রার্থী দলীয় মনোনয়ন পাওয়ায় মনোনয়ন বঞ্চিত অপর গ্রুপের এক ইউপি সদস্যকে মারধর করার অভিযোগ উঠেছে। সোমবার চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়নের বাড়ান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও রায়পুর ইউপির ৫ ওয়ার্ড সদস্য বাড়ান্দি গ্রামের আব্দুল মালেক বলেন, তিনি নজরুল মল্লিক গ্রুপের সদস্য। চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল মল্লিক এবার চুয়াডাঙ্গা-২ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন। গত দুই বছর ধরে তারা এ আসনে ব্যাপক প্রচার-প্রচারণা ও গণসংযোগ করে ভোটারদের মন জয় করেন। অপরদিকে একই গ্রামের আজাবুল মির্জা, ওলিয়ার মির্জা ও তার ভাই জালাল মির্জা বর্তমান সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলী আজগার টগর গ্রুপ করেন। আলী আজগার টগর এবারও এ আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন। এবার মনোনয়ন বঞ্চিত হয়েছেন নজরুল মল্লিক।

আরও পড়ুন: এমন কিছু করবেন না যেন পরিস্থিতি নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে: নূরুল হুদা

ইউপি সদস্য আব্দুল মালেক অভিযোগ করে বলেন, সকাল ৭টার সময় তিনি মোটরসাইকেলযোগে বাড়ান্দি বিলে যাচ্ছিলেন। অভিযুক্ত আজাবুল মির্জা, ওলিয়ার মির্জা ও জালাল মির্জা বারান্দি মসজিদের সামনে তাকে থামতে বাধ্য করেন। এ সময় তারা নজরুল মল্লিক গ্রুপ করার কারনে তাকে বিশ্রি ভাষায় গালিগালাজ করেন এবং কিল-ঘুষি মেরে আহত করেন। লাথি মেরে মোটরাসাইকেল হতে ফেলে দেন।

এ ব্যাপারে অভিযুক্তদের পক্ষ থেকে মারধরের অভিযোগ অস্বীকার করা হয়।

ইত্তেফাক/বিএএফ