শীতে খুশকির সমাধান
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০১২, ১৮:৫৮
আজকাল সবারই প্রায় খুশকি সমস্যা থাকে। কারও বেশি কারও কম। সেই সাথে আবার ঘনিয়ে আসছে শীতের বেলা। এই শীতে খুশকির জন্য অনেকে পাগল প্রায় হয়ে যান। ব্যবহার করেন নানা শ্যাম্পু কিংবা তেল। জেনে নেওয়া যাক এই সমস্যার টুকরো কিছু সমাধান।
যা করা উচিত
শীতে মাথার ত্বক হয়ে পড়ে শুষ্ক যার কারণে দেখা দেয় চুলের নানান সমস্যা। শীতে অনেকে ঠাণ্ডা পানির ভয়ে শ্যাম্পুও ব্যবহার করতে চান না। যার কারণে খুশকি মাথায় জমতে শুরু করে। খুশকি দূর করতে হেয়ার ট্রিটমেন্ট করাটা জরুরি। এটি আপনি বাসায় বা পার্লারে গিয়েও করতে পারেন।
প্রথমে কুসুম গরম তেল (সেটা নারিকেলও হতে পারে)-এ তুলো ডুবিয়ে চুলের গোড়ায় ম্যাসাজ করুন।
চুলের প্রত্যেকটি গোড়ায় ভালোমতো তেল ম্যাসাজ করা হয়ে গেলে হালকা গরম পানিতে তোয়ালে চুবিয়ে মাথায় ১০ মিনিট গরম ভাবটা নিতে হবে।
এভাবে দুইবার ভাপ নেওয়ার পর ধীরে ধীরে ভালোমতো চুল আঁচড়াতে হবে।
গরম ভাপের কারণে মাথার ত্বকের খুশকি নরম হয়ে যাওয়ায় খুশকি ঝরে পড়বে।
এরপর ভালোমানের একটা অ্যান্টি ড্যানড্রাফ শ্যাম্পু দিয়ে মাথাটা ভালো করে ধুয়ে নিন।
অবশ্যই মনে রাখবেন যে শ্যাম্পু করার পর আপনার চুল সম্পূর্ণ রূপে পরিষ্কার হয়েছে। যেন মাথার কোনো অংশে শ্যাম্পু না লেগে থাকে।
মডেল বেনজির আঁখি
ছবি দীপঙ্কর দীপু