শীতে চুলের যত্ন

প্রকৃতিতে চলছে ঋতুর পালাবদল। শীত এগিয়ে আসছে তার রাজত্ব বিস্তারে। আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে ত্বকের পরিচর্যায়ও পরিবর্তন আনতে হয়। আবহাওয়ার কথা মাথায় রেখে সঠিক প্রসাধনী নির্বাচন আর ত্বক পরিচর্যা করে এ সময়টাতে আপনি হয়ে উঠতে পারেন আরও সজীব, আরও সুন্দর। এ নিয়ে রয়েছে কয়েকটি টিপস— লেবু ও কিউসিস-সমৃদ্ধ শ্যাম্পু ব্যবহার করতে হবে। ফ্রুট এসিড চুলের তেল এবং ময়লা পরিষ্কার করে। ফলে চুল হয়ে উঠে ঝরঝরে। শ্যাম্পুর সাথে একটি ডিম মিশিয়ে নিন। ডিমের প্রোটিন চুলের উজ্জ্বলতা বাড়ায়। শ্যাম্পু করার পর ভিনেগার মিশ্রিত পানিতে চুল ধুয়ে নিতে হবে। তাহলে চুল চকচকে হবে। শ্যাম্পু করার পর লেবুর রস দিয়ে চুল ধুয়ে ফেলুন। তাহলে চুল চকচকে হওয়ার পাশাপাশি চিটচিটে ভাব দূর হবে। শ্যাম্পুর পর বিটের রস মেশানো পানিতে চুল ধুয়ে ফেলতে হবে। তাহলে চুল লালচে রং হবে। চাল ধুয়া পানিতে বেসন মিশিয়ে চুলে লাগিয়ে কয়েক মিনিট পর ধুয়ে ফেলুন। সতর্কতা চুলে যাতে ডেড সেল না জমে সেদিকে লক্ষ রেখে চুল পরিষ্কার করতে হবে। প্রতিদিন শ্যাম্পু ব্যবহার করলে মাইল্ড বা বেবি শ্যাম্পু ব্যবহারের চেষ্টা করলে ভালো। চুলে শ্যাম্পু বা কনডিশনার লাগানোর আগে চুল ভালোভাবে ধুয়ে নিতে হবে। শ্যাম্পুর সঙ্গে দুইটি ভিটামিন-ই ক্যাপসুল মিশিয়ে নেওয়া ভালো। যাদের মাথায় উকুন আছে তাদেরকে চিরুনি, হেয়ার ব্রাশ, টুপি, তোয়ালে আলাদা রাখতে হবে এবং নিয়মিত পরিষ্কার করতে হবে।